যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ সামরিক জোটের বিমান হামলায় ইরাকে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির আধা-সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি সূত্র বার্তা সংস্থা এএফপি-কে এই হতাহতের খবর নিশ্চিত করেছে।
জানা গেছে, নিহতরা ইরান-সমর্থিত আধা-সামরিক জোট পিএমএফের সদস্য। পিএমএফ বা হাশদ আল-শাবি জানিয়েছে, তাদের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
পিএমএফের এক কর্মকর্তা জানান, কয়েকটি প্রদেশে একযোগে এই অভিযান চালানো হয়েছে। এর মধ্যে নিনেভেহ প্রদেশে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলায় অন্তত ১০ জন পিএমএফ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
পিএমএফের অন্য একজন কর্মকর্তা নিহতের এই প্রাথমিক সংখ্যাটি নিশ্চিত করেছেন।