ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের অনলাইনে ইটিসি, বোর্ড পরিবর্তন (বিটিসি), বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল ইত্যাদি কার্যক্রমের সময়  বাড়ানো হয়েছে।

৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

# দরকারি কার্যক্রমের সময় বৃদ্ধি —

৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।

১. প্রতি বিষয় পরিবর্তন—২০০ টাকা,

২. বিভাগ বা গ্রুপ পরিবর্তন—৮০০ টাকা,

৩. অনলাইন ইটিসি/বোর্ড পরিবর্তন—৭০০ টাকা,

৪. ভর্তি বাতিল —৬০০ টাকা,

৫. শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিল—কোনো ফি লাগবে না।

# জেনে রেখো: অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:  www.dhakaeducationboard.gov.bd