১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ায় এক রাষ্ট্রীয় সফরকালে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রাঞ্জ ফার্দিনান্দ এবং তাঁর স্ত্রী সোফি এক বসনিয়ান সার্ব হামলাকারীর গুলিতে নিহত হন। এই আকস্মিক হত্যাকাণ্ড বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয় এবং দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনার জন্য সার্বিয়া সরকারকে দায়ী করে অস্ট্রিয়া-হাঙ্গেরি। ফলস্বরূপ, ১৯১৪ সালের ২৮ জুলাই অস্ট্রিয়া-হাঙ্গেরি আনুষ্ঠানিকভাবে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সংঘাতের মধ্য দিয়েই শুরু হয় ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধ, যা পরবর্তী কয়েক বছর ধরে সমগ্র বিশ্বকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছিল।
ইরান যুদ্ধে হতাশ, মানসিক অসুস্থতার ঝুঁকিতে থাকা ৫ হাজার সেনা নিয়ে ফিরে যাচ্ছে সেই মার্কিন রণতরি
১৬ আগস্ট, ২০২৬ এ ৪:১৫ অপরাহ্ণ