ঢাকার অদূরে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে সুপার স্টার গ্রুপের (এসএসজি) বার্ষিক বিজনেস কনফারেন্স–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুলাই আয়োজিত এই সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং দেশব্যাপী নিয়োজিত বিক্রয় প্রতিনিধি মিলিয়ে প্রায় দুই হাজার কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদি আবদুল মজিদ ও মো. মাহবুবুর রহমান এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর তোফায়েল আহমেদ। এছাড়া বিজনেস হেড, সেলস ডিরেক্টর ও মার্কেটিং বিভাগের ডিজিএমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন।

সম্মেলনের এক পর্যায়ে ম্যানেজিং ডিরেক্টর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সেলস টিমের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও বিগত বছরের অর্জনের প্রশংসা করেন এবং আগামী দিনে নতুন উদ্যমে কাজ করার ব্যাপারে দিকনির্দেশনা দেন।

ব্যবসায়িক আলোচনার পাশাপাশি দিনব্যাপী আয়োজনে ছিল নাচ, গান ও র্যাফেল ড্র। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাওন মজুমদার।