ইরানে সামরিক অভিযান জোরদার করার বিষয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জেনারেল ড্যান কেইন। তাদের এই উদ্বেগের প্রেক্ষিতেই ইরানের ওপর হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
গত ১৩ দিন ধরে বোমাবর্ষণ স্থগিত থাকার পর এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে জেনারেল ড্যান কেইন মার্কিন সামরিক গোলাবারুদের মজুতের সীমাবদ্ধতা এবং ব্যাপক বেসামরিক প্রাণহানির ঝুঁকির কথা উল্লেখ করেন। এছাড়া এই সংঘাতের ফলে সৃষ্ট শরণার্থী সংকট এবং আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির আশঙ্কার কথা ট্রাম্পকে জানান তিনি।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছিলেন, যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ট্রাম্প বর্তমানে কূটনৈতিক সমাধানের কথা বলেছেন, তবে তিনি সামরিক পদক্ষেপ নেওয়ার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন।