দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোণা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান। 'নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)'-এর বিধান অনুযায়ী তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

একই সাথে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

এছাড়া কিশোরগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।