রাজধানীর যান্ত্রিক শহরের মাঝে অন্যতম বৃহৎ জলজ বাস্তুতন্ত্র হিসেবে পরিচিত হাতিরঝিল। তবে পরিবেশ দূষণের পাশাপাশি এখন নতুন এক সংকটের মুখে পড়েছে এই জলাধারটি। সম্প্রতি সেখানে বিশ্বের অন্যতম আগ্রাসী বিদেশি প্রজাতির কচ্ছপ 'রেড ইয়ারড স্লাইডার'-এর উপস্থিতি লক্ষ্য করা গেছে। জীববৈচিত্র্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এই বিদেশি কচ্ছপের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে তা একসময় সাকার ফিশের মতোই দেশীয় জলজ বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।