আষাঢ় ও শ্রাবণের টানা বর্ষণ প্রকৃতিতে স্নিগ্ধতা আনলেও বাড়ি নির্মাণের ক্ষেত্রে তা বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে, যার ফলে এই সময়ে ঢালাই বা প্লাস্টার করলে তা স্বাভাবিক নিয়মে শুকাতে পারে না। এর ফলে কংক্রিট বা প্লাস্টারের ভেতরে জলকণা জমে থাকে, যা পরবর্তীতে প্লাস্টার খসে পড়া, দেয়ালে ড্যাম্প হওয়া এবং ভেতরের রডে মরিচা ধরার মতো বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
এই প্রতিকূলতা মোকাবিলায় দেশের অবকাঠামো নির্মাতা, আবাসন খাত এবং একক বাড়ি নির্মাতাদের কাছে আস্থার সমাধান হয়ে উঠেছে আধুনিক পানি ও আর্দ্রতারোধী সিমেন্ট। সাধারণ সিমেন্টের হাইড্রেশন প্রক্রিয়া বর্ষায় ব্যাহত হলেও বিশেষ হাইড্রোফোবিক প্রযুক্তির সিমেন্ট কংক্রিটের ভেতরের অতি ক্ষুদ্র ছিদ্রগুলো বন্ধ করে দেয়। ফলে বাইরে থেকে পানি বা ক্ষতিকর কেমিক্যাল ভেতরে প্রবেশ করতে পারে না এবং রড থাকে পুরোপুরি সুরক্ষিত।
দেশের আবাসন খাতের এই বিশেষ প্রয়োজন বিবেচনা করে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে ‘হোলসিম ওয়াটার প্রোটেক্ট’। এটি বাংলাদেশের প্রথম ড্যাম্প প্রতিরোধী সিমেন্ট, যা যেকোনো স্থাপনাকে ড্যাম্পের হাত থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখছে।
এর বিশেষ ‘ওয়াটার রিপেলেন্ট ফর্মুলা’ কংক্রিটের পানি শোষণ প্রতিরোধ করে পুরো ভবনকে ওয়াটারপ্রুফ করে তোলে। এছাড়া এর সমন্বিত প্রযুক্তির ফর্মুলা মাত্র ৯০ দিনের মধ্যে আনুমানিক ৫,৬০০ পিএসআইয়ের অধিক শক্তিমত্তা প্রদান করে, যা সাধারণ সিমেন্টের তুলনায় বহুগুণ মজবুত ও টেকসই। বাড়ির যেসব স্থান সরাসরি পানি ও আর্দ্রতার সংস্পর্শে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে, সেসব জায়গায় ওয়াটার প্রোটেক্ট ব্যবহার করা সবচেয়ে উপযোগী।
বিশেষ করে পাইল ফাউন্ডেশন ও রিটেইনিং ওয়ালের মতো ভিত্তি ও নিচতলার কাজে, ছাদ ঢালাই ও বাইরের প্লাস্টারিংয়ের মতো ওপরের অংশে, এবং ওয়াটার ট্যাংক, ওয়াটার রিটেইনিং স্ট্রাকচার ও সুইমিংপুলের মতো পানিপ্রবাহের স্থানে এটি কার্যকর। এছাড়া বাড়ির ভেতরে বাথরুম ও রান্নাঘরেও (কিচেন) এর ব্যবহার উপযোগী।
সাধারণত মানুষ জীবনে একবারই বাড়ি তৈরি করে। তাই বর্ষার প্রতিকূল আবহাওয়া বা সময়ের প্রভাবে স্বপ্নের ঠিকানা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। লাফার্জহোলসিম বাংলাদেশের আধুনিক প্রযুক্তির ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট ব্যবহার করে বৃষ্টির দিনেও নিশ্চিন্ত থাকা সম্ভব, যা বছরের পর বছর বাড়িকে শুষ্ক, আকর্ষণীয় ও মজবুত রাখবে।