টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক পল্লিচিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাসান মিয়া (২৯)।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। সেই সুযোগে হাসান মিয়া তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, "স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।"

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত পল্লিচিকিৎসককে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।