সাইপ্রাসে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা নিয়ে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে 'ইউক্ল্যান সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬' (UCLan Cyprus Education Expo 2026)। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকেরা উচ্চশিক্ষা, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি বিস্তারিত তথ্য জানার সুযোগ পান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইপ্রাসের ইউক্ল্যান ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্ট বিভাগের পরিচালক রবার্ট জর্জিয়াডেস। তিনি একাডেমিক প্রোগ্রাম, ভর্তি প্রক্রিয়া, শিক্ষার্থী সহায়তা, স্কলারশিপ এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সিএইচএস-এর প্রতিষ্ঠাতা প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. এনামুল হক।