শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...লিংক:

.

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। বিস্তারিত পড়ুন...লিংক:

.

গত মার্চের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এই প্রথম ইরানের কোনো হামলায় মার্কিন সামরিক স্থাপনায় সেনার মৃত্যু হলো। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে। বিশ্লেষকদের মতে, প্রাণঘাতী ঘটনাটি ওয়াশিংটনের জন্য এক অস্বস্তিকর বাস্তবতা সামনে এনেছে। বিস্তারিত পড়ুন...লিংক:

.

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা থেকে ছড়িয়ে পড়েছে একের পর এক ষড়যন্ত্রতত্ত্ব। মূলধারার সংবাদমাধ্যম এসব ভিত্তিহীন দাবিকে গুরুত্ব না দিলেও হাজার হাজার নিবেদিতপ্রাণ সমর্থক সেগুলো বিশ্বাস করে আর্জেন্টিনার হারের বিভিন্ন ব্যাখ্যা খুঁজছেন। বিস্তারিত পড়ুন...লিংক:

.

মুম্বাইয়ের শিবাজি পার্কে শিক্ষাব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে তিনি পুলিশের একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে যান। সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই তাঁকে ‘সাহসী’ হিসেবে প্রশংসা করছেন। বিস্তারিত পড়ুন...লিংক: