সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে ১৭ জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ২ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এই তালিকায় হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকীসহ অন্যান্য কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া এই কর্মকর্তারা বিধি অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন।