সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক চুক্তি কার্যকর করার বিষয়ে একটি বিশেষ শর্ত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সৌদি আরব যদি আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়, তবেই এই চুক্তি কার্যকর হবে।
তবে এই চুক্তির আওতায় সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পাবে না। উল্লেখ্য, বর্তমানে ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং আরও কয়েকটি দেশের এই সুযোগ রয়েছে।
অন্যদিকে, সৌদি আরবের দীর্ঘদিনের অবস্থান হলো, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে না।