পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাছ ধরতে যাওয়া নাজমুল ইসলাম নামে এক যুবককে ছোবল দেয় একটি সাপ। সাপটি মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের মনিগছ এলাকায় ওই যুবকের বাঁ পায়ে ছোবল দেয় সাপ।
নাজমুল উপজেলার শালবাহান ইউনিয়নের শংকরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি।
নাজমুলের পরিবারের সদস্যরা জানান, দুজনকে নিয়ে মাছ ধরতে বের হন নাজমুল। পাকা সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় তার বাঁ পায়ে কামড় দেয় সাপটি। তার সঙ্গে থাকা অন্য দুজন লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নাজমুলের পা বেঁধে সাপটিসহ তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সাপ নির্বিষ হওয়ায় রোগীকে অ্যান্টিভেনম দিতে হয়নি বলে জানিয়েছেন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাকিল রহমান।
তিনি বলেন, রোগীর লোকজন মেরে ফেলা সাপটিও সঙ্গে নিয়ে এসেছিলেন। আপাতত ওই রোগী পর্যবেক্ষণে আছেন এবং ভালো আছেন।