আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দেশের ব্যাংকিং খাত ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের কবলে পড়েছে। বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একটি প্রতিবেদনে জানানো হয়েছে, রাজনৈতিক প্রভাব এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে এস আলম গ্রুপ দেশের ৭টি ব্যাংক এবং ১টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল। পরবর্তীতে যথাযথ নিয়মনীতির তোয়াক্কা না করে, নামমাত্র জামানতের বিনিময়ে নিজেদের ও বেনামী হিসাবের মাধ্যমে প্রায় সোয়া ২ লাখ কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার করেছে এই শিল্পগোষ্ঠীটি।
জ্বালানি সংকট কাটাতে দুই বছর লাগতে পারে: অর্থমন্ত্রী
১৬ আগস্ট, ২০২৬ এ ৪:৩০ অপরাহ্ণ