মধ্য ও জ্যেষ্ঠ পর্যায়ের পেশাজীবীদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ)। কর্মজীবনের পাশাপাশি উচ্চশিক্ষা অর্জনের সুযোগ থাকায় এই ডিগ্রিটির চাহিদা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি প্রকাশিত কিউএস এক্সিকিউটিভ এমবিএ র্যাঙ্কিং ২০২৬-এ বিশ্বের সেরা ইএমবিএ প্রোগ্রামগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে শীর্ষস্থান দখল করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুল।
এই র্যাঙ্কিংয়ে বিশ্বের ২০০টিরও বেশি বিজনেস স্কুলকে ৫টি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। তালিকার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও স্পেনের বিজনেস স্কুলগুলো জায়গা করে নিয়েছে।
মূলত কয়েক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন পেশাজীবীদের জন্য ডিজাইন করা হয়েছে এই ইএমবিএ প্রোগ্রাম। বিশেষ করে সিনিয়র নির্বাহী, উদ্যোক্তা ও ব্যবস্থাপক পর্যায়ের পেশাজীবীরা তাঁদের নেতৃত্ব, ব্যবস্থাপনা ও কৌশলগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কোর্সে অংশ নেন।
২০২৬ সালের বিশ্বের সেরা ১০ এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের তালিকা নিম্নরূপ:
১. অক্সফোর্ড বিজনেস স্কুল, যুক্তরাজ্য
২. এইচইসি প্যারিস, ফ্রান্স
৩. এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট, যুক্তরাষ্ট্র
৪. আইইএসই বিজনেস স্কুল, স্পেন
৫. নর্থওয়েস্টার্ন কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট, যুক্তরাষ্ট্র
৬. ইয়েল স্কুল অব ম্যানেজমেন্ট, যুক্তরাষ্ট্র
৭. লন্ডন বিজনেস স্কুল, যুক্তরাজ্য
৮. ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হোয়ার্টন স্কুল, যুক্তরাষ্ট্র
৯. ইনসিয়াড, ফ্রান্স
১০. ওয়ারউইক বিজনেস স্কুল, যুক্তরাজ্য
ক্যারিয়ারের মধ্য বা উচ্চপর্যায়ে থাকা পেশাজীবীদের জন্য এই ডিগ্রিটি কেবল একটি শিক্ষাগত যোগ্যতা নয়, বরং নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন সুযোগ তৈরির একটি কার্যকর মাধ্যম। যারা ভবিষ্যতে বৈশ্বিক প্রতিষ্ঠান বা শীর্ষ ব্যবস্থাপনায় নেতৃত্বের ভূমিকা পালন করতে আগ্রহী, তাদের জন্য বিশ্বের এই শীর্ষস্থানীয় বিজনেস স্কুলগুলোর ইএমবিএ প্রোগ্রাম একটি মূল্যবান বিনিয়োগ হতে পারে।