দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ১৪৫ জন প্রদর্শককে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আগামীকাল ২১ জুলাই বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে প্রভাষকদের।
আজ সোমবার (২০ জুলাই ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি কলেজে প্রদর্শক পদটি ১০ম গ্রেডের। এখন ১৪৫ জন প্রদর্শক পদোন্নতি পেয়ে নবম গ্রেডে (বেতন স্কেল ২২০০০-৫৩০৬০) উন্নীত হয়েছে।
.ঢাকা সিটি কলেজ: ১৯৮ শিক্ষকের ১০৫ জনের নিয়োগ নিয়েই প্রশ্ন.রসায়ন বিষয়ে ৩০ জন, প্রাণিবিদ্যা বিষয়ে ৩৩, পদার্থবিজ্ঞানে ৩০, উদ্ভিদবিজ্ঞানে ৩০, ভূগোলে ৮, মৃত্তিকাবিজ্ঞানে ১, পরিসংখ্যানে ১, মনোবিজ্ঞানে ২, গণিতে ৩, কম্পিউটারে ১, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ১, গার্হস্থ্য অর্থনীতিতে ৩ এবং জীববিজ্ঞানে ২ জন প্রদর্শককে এই পদোন্নতি দেওয়া হয়েছে।
.যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার মেয়াদের নতুন নিয়ম, স্টেম ও পিএইচডি শিক্ষার্থীরা কি করবেন.প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের গত ৭ মে ২০২৬ একটি স্মারক পত্রের সুপারিশ মোতাবেক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন সরকারি কলেজে কর্মরত বিষয়ভিত্তিক প্রদর্শক (১০ম গ্রেড) পদের কর্মকর্তাদের (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেড, টাকা ২২০০০-৫৩০৬০ টাকা) বেতনক্রমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে সংশ্লিষ্ট বিষয়ে প্রভাষক পদে পদোন্নতিসহ পদায়ন করা হলো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশনাবলি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদানের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। আগামীকাল ২১ জুলাই তারিখে বিকেল ৪টার মধ্যে আবশ্যিকভাবে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।
.প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত