জীববিজ্ঞান ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৭
১. নগ্নবীজী উদ্ভিদে কোনটি উপস্থিত?
ক. বৃতি খ. দলমণ্ডল
গ. ডিম্বক ঘ. গর্ভাশয়
২. বর্তমানে কতটি গণের নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়?
ক. ৫৩টি খ. ৬৩টি
গ. ৭৩টি ঘ. ৮৩টি
৩. বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৪. Cycas–এর পাতা কীরূপ?
ক. সরল পাতা খ. পক্ষল যৌগিক
গ. দ্বিপক্ষল যৌগিক ঘ. ত্রিপক্ষল যৌগিক
.কর ফাঁকি, নিয়োগ, সম্মানী—ঢাকা সিটি কলেজে যত অনিয়ম.৫. নিষেকের আগে কোনটিতে শস্য উৎপন্ন হয়?
ক. মসে খ. ফার্নে
গ. জিমনোস্পার্মে ঘ. এনজিওম্পার্মে
৬. কোনটিকে পাম ফার্ন বলা হয়?
ক. Cycas খ. Pinus
গ. Gnetum ঘ. Wolffia
৭. কোনটি Cycas–এর বৈশিষ্ট্য?
ক. কাণ্ড শাখা–প্রশাখাযুক্ত খ. গ্যামিটোফাইট
গ. সমরেণু ঘ. পক্ষল যৌগিক পত্রবিশিষ্ট
৮. জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক. গর্ভকটি খ. একপ্রতিসম
গ. উপপত্রযুক্ত ঘ. মূলীয় অমরাবিন্যাস
৯. Cycas–এর আর্কিগোনিয়ামে কতটি ডিম্বাণু থাকে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
.১০. পুংরেণুর বাইরের স্তরটিকে কী বলে?
ক. এক্সাইন খ. ইনটাইন
গ. পুংকেশর ঘ. পুংধানী
১১. Cycas–এর শুক্রাণুর আকৃতি কীরূপ?
ক. বেলুনাকার খ. মোচাকৃতির
গ. লাটিমাকৃতির ঘ. পেয়ালাকৃতির
১২. উদ্ভিদকুলের সর্ববৃহৎ শুক্রাণু পাওয়া যায় কোনটিতে?
ক. Mangifera খ. Ptcris
গ. Cycas ঘ. Sequoia
১৩. বাংলাদেশে প্রাপ্ত আবৃতবীজী উদ্ভিদের গোত্রের সংখ্যা কত?
ক. ১০০টি খ. ১৫০টি
গ. ২০০টি ঘ. ২৫০টি
১৪. বাংলাদেশের সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ কোনটি?
ক. Hopea odorata খ. Eucalyptus arrhiza
গ. Wolffia arrhiza ঘ. Dipterocuprpus
১৫. টেপাল কার অংশ?
ক. দলমণ্ডল খ. পুষ্পপুট
গ. বৃতি ঘ. উপবৃতি
সঠিক উত্তর
১. ঘ ২. খ ৩. গ ৪. খ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ক ১১. খ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা