ষোলো বছরের অপেক্ষা ঘুচিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতে বিশ্বকাপের সফলতম দলগুলোর তালিকায় ফ্রান্স ও উরুগুয়ের পাশে জায়গা করে নিয়েছে লা রোহা।
নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় স্পেন। তাদের প্রথম বিশ্বকাপটিও এসেছিল অতিরিক্ত সময়ে একই ব্যবধানের জয়ে। ২০১০ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলটি করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা।
এখন পর্যন্ত অনুষ্ঠিত ২৩টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পেরেছে মাত্র আটটি দেশ। পাঁচ শিরোপা নিয়ে সবার ওপরে ব্রাজিল। চারবার করে বিশ্বকাপ জিতেছে জার্মানি ও ইতালি। আর্জেন্টিনার শিরোপা তিনটি। স্পেন, ফ্রান্স ও উরুগুয়ের দুটি করে এবং ইংল্যান্ডের একটি শিরোপা রয়েছে।
ব্রাজিল: ৫ বার, ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২
জার্মানি: ৪ বার, ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪
ইতালি: ৪ বার, ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬
আর্জেন্টিনা: ৩ বার, ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২
উরুগুয়ে: ২ বার, ১৯৩০ ও ১৯৫০
ফ্রান্স: ২ বার, ১৯৯৮ ও ২০১৮
স্পেন: ২ বার, ২০১০ ও ২০২৬
ইংল্যান্ড: ১ বার, ১৯৬৬
১৯৩০, উরুগুয়ে
১৯৩৪, ইতালি
১৯৩৮, ইতালি
১৯৫০, উরুগুয়ে
১৯৫৪, পশ্চিম জার্মানি
১৯৫৮, ব্রাজিল
১৯৬২, ব্রাজিল
১৯৬৬, ইংল্যান্ড
১৯৭০, ব্রাজিল
১৯৭৪, পশ্চিম জার্মানি
১৯৭৮, আর্জেন্টিনা
১৯৮২, ইতালি
১৯৮৬, আর্জেন্টিনা
১৯৯০, পশ্চিম জার্মানি
১৯৯৪, ব্রাজিল
১৯৯৮, ফ্রান্স
২০০২, ব্রাজিল
২০০৬, ইতালি
২০১০, স্পেন
২০১৪, জার্মানি
২০১৮, ফ্রান্স
২০২২, আর্জেন্টিনা
২০২৬, স্পেন
ইউরো ২০২৪ জয়ের দুই বছর পর বিশ্বকাপও নিজেদের করে নিল স্পেন। একসময় মাত্র একটি বিশ্বকাপ থাকা দলটি এখন একাধিকবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সপ্তম দেশ।