বিদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত নিয়মাবলি আরও কঠোর করার পরিকল্পনার চূড়ান্ত ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত এই নতুন বিধির ফলে, ফেডারেল সরকারের বিশেষ অনুমতি ব্যতীত বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে চার বছরের বেশি অবস্থান করতে পারবেন না।
নতুন এই নিয়মের আওতায় শিক্ষার্থীদের একাডেমিক প্রোগ্রাম পরিবর্তন এবং এক বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অন্যটিতে স্থানান্তরের সুযোগও সীমিত করা হবে। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব ক্ষমতাই ছিল শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বৃদ্ধির অনুমতি দেওয়ার। তবে নতুন বিধির ফলে সেই প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসছে।