বুলাওয়েতে টি–টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। দলের হয়ে প্রথম উইকেট এনে দিলেন বোলার নাহিদ রানা। তার বলে ৯ বলে ১৪ রান করে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন মারুমানি।

ম্যাচের শুরুতেই দুর্দান্ত ব্যাটিং করে ৩ ওভারে ৩৮ রান তুলে নিয়েছে জিম্বাবুয়ে। এই শুরুর ফলে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ। প্রথম তিন ওভারে বল করেছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসান, তবে তারা কোনো উইকেট নিতে সক্ষম হননি।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি টি–টুয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে উইকেটকিপিং দায়িত্ব পালন করছেন নুরুল হাসান।

বাংলাদেশ একাদশে রয়েছেন: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।