২০২৪ সালে মাহমুদ আহমাদিনেজাদের বুদাপেস্ট সফর এবং তার পরবর্তী বছরের আরেকটি সফর ছিল ইসরায়েলের দীর্ঘমেয়াদী এক গোপন কৌশলের অংশ। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের একাধিক কর্মকর্তা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েল আহমাদিনেজাদকে একটি বিশেষ গোয়েন্দা সম্পদে পরিণত করতে চেয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল তাকে এমনভাবে প্রস্তুত করা, যাতে উপযুক্ত সময়ে তাকে ইরানের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।