কক্সবাজারে সম্প্রতি এসিআই ফার্মা বিজনেসের ২০২৬-২৭ সালের বার্ষিক বিপণন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে আসা কোম্পানির বিপণনকর্মীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিআই ফার্মা বিজনেস এই তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মহিবুজ জামান, মার্কেটিং অপারেশনসের ডিরেক্টর মো. মুহসিন মিয়া, হেলথকেয়ার অপারেশনস ডিরেক্টর মোহম্মদ আবুল বাশার হাওলাদার, ফিল্ড মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মো. মাহমুদুর রহমান ভুইয়া এবং মেডিকো মার্কেটিংয়ের ডেপুটি ডিরেক্টর রুমানা দৌলা।

স্বাগত বক্তব্যে এসিআই হেলথকেয়ারের এমডি ও সিইও এম মহিবুজ জামান ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানির অর্জিত সাফল্যসমূহ তুলে ধরেন। একইসঙ্গে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এসিআই ফার্মার নিরবচ্ছিন্ন অবদানের বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেন।

সম্মেলনে হেলথকেয়ার অপারেশনস ডিরেক্টর মোহম্মদ আবুল বাশার হাওলাদার ২০২৬-২৭ সালের সামগ্রিক ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশলগত লক্ষ্যসমূহ উপস্থাপন করেন। অন্যদিকে, মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মো. মুহসিন মিয়া ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, প্রবৃদ্ধি অর্জন এবং কার্যকর বিপণন কৌশলের ওপর গুরুত্বারোপ করেন।

ফিল্ড মার্কেটিং অপারেশনসের ডিরেক্টর মো. মাহমুদুর রহমান ভুইয়া বিপণনের কৌশলগত রোডম্যাপ এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া মেডিকো মার্কেটিংয়ের ডেপুটি ডিরেক্টর রুমানা দৌলা আধুনিক ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ের মূল ভিত্তি হিসেবে প্রমাণভিত্তিক ক্লিনিক্যাল তথ্যের গুরুত্বের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ২০২৫-২৬ সালের সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়।