পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলে সম্প্রতি ‘ক্যাশলেস রাজশাহী’ শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেন’ বাস্তবায়ন এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী অঞ্চলে ১৪টি ইলেকট্রনিক বুথ ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূবালী ব্যাংক এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পরিচালক আজিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহম্মদ আলী এবং বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক মো. বায়েজীদ সরকার ও মো. নাজিম উদ্দিন এবং পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রবিউল আলম, মো. সাজিদুর রহমানসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।