বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুণগত উন্নয়নের লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিচ্ছে জাপান। বিশেষ করে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের আগে ও পরের প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্কের এই পরিবর্তন নিয়ে দেশটির বিশেষ মনোযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী মাস দুয়েকের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে টোকিও সফরের আমন্ত্রণ জানাতে আগ্রহী জাপান।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরের বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্যে আগস্টের প্রথমার্ধে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিবদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি আরও স্পষ্টভাবে আলোচনা ও নির্ধারিত হতে পারে। ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।