বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। ফাইনালসহ বাকি রয়েছে মাত্র ৪টি ম্যাচ, যেখানে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্ট শুরুর আগেই অপটার সুপারকম্পিউটার এই চারটি দলের সেমিফাইনালে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছিল। এবার চ্যাম্পিয়ন দল বাছাইয়ের হিসেবে নেমেছে সেই সুপারকম্পিউটার। যাবতীয় হিসাব-নিকাশের পর তারা সম্ভাব্য বিজয়ীর নাম প্রকাশ করেছে। অপটার সুপারকম্পিউটারের মতে, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্সের।