টানা এক সপ্তাহ ধরে চলা বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর আজ রোববার দুপুরে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।