‘দাঁড়াও আসছি’ বলে অনেকেই আরফিরে আসে না এখন। যার পথ চেয়ে সরল আশায় আমরা দাঁড়িয়ে থাকলেও সামনে নড়বড়ে সাঁকোর ওপাশই যেন ভরসা হয়ে দাঁড়িয়েছে। কখন যে আশা আর ভালোবাসার কথা ভাবার সময় ফুরিয়ে যায়, টের পাওয়া যায় না—তবু বাবুই পাখির বাসা খুঁটিয়ে দেখার মনভেঙে গেছে আমাদের।
যেভাবে সবাই ‘আসি’ বলে কেটে পড়ছে মেঘের ওপারে, তাতে মনে হয় বন্ধু বলে কেউ আর থাকবে না। অচিরেই সহমর্মিতার ঝাড়ে বাসা বাঁধবে ডেঁয়ো পিপড়া, লাল গিরগিটি!






