বন্যা পরিস্থিতি ও দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করতে শনিবার রাতে বৈঠকে বসেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলের চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ৮টায় শুরু হয়ে বৈঠক চলে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত। বৈঠকে চলমান বন্যা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান। এর আগে গত ১৭ মে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।