পর্দার কাজের চেয়েও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। সম্প্রতি অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দুই তারকার মধ্যে সত্যিই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে কি না, তা নিয়ে এখন ভক্তদের মাঝে চলছে তুমুল আলোচনা। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়টি নিয়ে বর্তমানে নেটদুনিয়ায় তোলপাড় চলছে।