অধ্যাপক ড. লুইজা বুরুনরির আমন্ত্রণে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ইতালির উদ্দেশে যাত্রা শুরু করি। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে বের হয়ে প্রচণ্ড শীত উপেক্ষা করে কোবলেঞ্জ হয়ে পৌঁছে যাই ফ্রাঙ্কফুর্ট-হান বিমানবন্দরে। সেখান থেকে যাত্রা ইতালির দিকে—প্রথম গন্তব্য মিলান, এরপর ভোলোগনায়