ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের ইনডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সংবলিত মানসম্মত জার্নালে কমপক্ষে তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে। অনলাইনে আবেদন করে আবেদন ফরম ডাকযোগে/সশরীরে অফিসে জমা দিতে হবে।

চাকরির বিবরণপদের নাম: সহকারী অধ্যাপকবিভাগ: ইসলামের ইতিহাস ও সংস্কৃতিপদসংখ্যা: ০২শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি/সিজিপিএর ক্ষেত্রে ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ প্রাপ্ত হতে হবে।

প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে তিন বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে অথবা পোস্টডক্টরাল গবেষক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বনামধন্য গবেষণা সংস্থায় গবেষক/সমতুল্য পদে ছয় বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের ইনডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সংবলিত মানসম্মত জার্নালে কমপক্ষে তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।বেতন স্কেল৩৫,৫০০-৬৭,০১০ টাকা

আবেদনের নিয়মপ্রার্থীকে https://jobs.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করতে হবে। ডাউনলোডকৃত আবেদন ফরম প্রিন্ট করে পেমেন্ট রসিদসহ আট কপি আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রের প্রতিটি কপির সঙ্গে সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে।

আবেদন ফি৭৫০ টাকা।

আবেদনের সময়সীমাঅনলাইনে আবেদনের শেষ তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৯টা।আবেদনপত্র অফিসে জমা দেওয়ার শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

বিস্তারিত জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.du.ac.bd/) দেখুন।