চিকিৎসকের পেশা থেকে শুরু করে আধুনিক মালয়েশিয়ার রূপকার হয়ে ওঠা—এক অনন্য জীবনপথ পাড়ি দিয়ে ১০১ বছরে পদার্পণ করলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

দীর্ঘ ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যার মধ্যে প্রথম দফায় টানা ২২ বছর এবং দ্বিতীয় দফায় দুই বছর ক্ষমতায় ছিলেন। দীর্ঘ এই শাসনামলে মালয়েশিয়ার সামগ্রিক অবকাঠামো ও চেহারায় আমূল পরিবর্তন আনেন মাহাথির। বিশেষ করে কৃষিনির্ভর অর্থনীতি থেকে দেশকে শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়ে মালয়েশিয়ার অর্থনীতিকে আধুনিক রূপ দান করেন তিনি।