এইচএসসি ২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) এবং সেগুলোর সঠিক উত্তর নিচে তুলে ধরা হলো। এই পাঠটি প্রস্তুত করেছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের প্রভাষক এ এস এম আসাদুজ্জামান।

১. কোনটির ক্ষেত্রে ভ্যান–ডার–ওয়ালস বল বিদ্যমান?
ক. সোডিয়াম ও ক্লোরিন পরমাণুর বন্ধন খ. অক্সিজেন অণুগুলোর মধ্যবর্তী বন্ধন
গ. সিলিকন পরমাণুগুলোর মধ্যবর্তী বন্ধন ঘ. তামার পরমাণুগুলোর মধ্যবর্তী বন্ধন

২. কোন অবস্থায় অণুগুলোর মধ্যে আন্তআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়?
ক. তরল খ. প্লাজমা
গ. কঠিন ঘ. বায়বীয়

৩. পদার্থের স্থিতিস্থাপক ধর্মের কারণ কী?
ক. তড়িৎ বল খ. চৌম্বক বল
গ. মহাকর্ষ বল ঘ. অভিকর্ষ বল

৪. কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পেলে কী হয়?
ক. স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে খ. স্থিতিস্থাপকতা হ্রাস পাবে
গ. পূর্ণ নমনীয় হবে ঘ. পূর্ণ দৃঢ় হবে

৫. বল প্রয়োগ করে একটি বস্তুর নিচের কোন ধর্ম পরিবর্তন করা যাবে না?
ক. দৈর্ঘ্য খ. ভর
গ. আকৃতি ঘ. আয়তন

৬. নিচের কোন রাশিটি মাত্রাবিহীন রাশি?
ক. বিকৃতি খ. পীড়ন
গ. ইয়ং গুণাঙ্ক ঘ. স্প্রিং ধ্রুবক

৭. আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত?
ক. -1 খ. 0
গ. 1 ঘ. ∝

৮. নিচের কোনটি মাত্রাবিহীন?
ক. বিকৃতি খ. পীড়ন
গ. ইয়ং গুণাঙ্ক ঘ. দৃঢ়তার গুণাঙ্ক

৯. কোনো তারকে কেটে সমান দুই টুকরা করা হলো, এতে তারের অসহ ভার কত হবে?
ক. পূর্বের অর্ধেক খ. পূর্বের সমান
গ. পূর্বের দ্বিগুণ ঘ. পূর্বের এক–চতুর্থাংশ

১০. ‘পীড়ন বিকৃতির সমানুপাতিক’—কার সূত্র?
ক. হুকের খ. ইয়ং–এর
গ. পয়সনের ঘ. জুরিনের

১১. আয়তন গুণাঙ্কের অন্য নাম কী?
ক. অসংনম্যতা খ. সংনম্যতা
গ. কাঠিন্যের গুণাঙ্ক ঘ. ইয়ং–এর গুণাঙ্ক

১২. ইয়ং–এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ কী?
ক. [MLT-2] খ. [ML-1T-1]
গ. [ML-1T-2] ঘ. [MLT3]

১৩. বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকারের পরিবর্তন হয়, তাকে কী বলে?
ক. আকার পীড়ন খ. আকার বিকৃতি
গ. আয়তন পীড়ন ঘ. আয়তন বিকৃতি

১৪. নিচের কোনটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক?
ক. সিসা খ. তামা
গ. নিকেল ঘ. অ্যালুমিনিয়াম

১৫. বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢাল কী নির্দেশ করে?
ক. স্থিতিস্থাপক গুণাঙ্ক খ. পয়সনের অনুপাত
গ. মোট কৃতকাজ ঘ. একক আয়তনে বিভবশক্তি

১৬. আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি?
ক. পয়সনের অনুপাত খ. সংনম্যতা
গ. ইয়ং গুণাঙ্ক ঘ. দৃঢ়তার গুণাঙ্ক

১৭. সান্দ্র বল কী?
ক. কঠিনের বিভিন্ন তলের মধ্যে বাধা খ. তরলের ধর্ম
গ. প্রবাহীর বিভিন্ন স্তরের গতিতে বাধা ঘ. ঘর্ষণ বল

সঠিক উত্তর:
১. খ ২. খ ৩. ক ৪. খ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ক ১১. ক ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. গ