বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসের পৃথক দুটি ঘটনায় দুটি পরিবারের পাঁচজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাঁদের পাঁচ বছর বয়সী সন্তান রয়েছেন। অন্য ঘটনায় আরও এক দম্পতি প্রাণ হারিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম পাহাড়ধসের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটার দিকে আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায়। এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে একই ইউনিয়নের একই এলাকায় দ্বিতীয় দফায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে দুই পরিবারের মোট পাঁচজন সদস্য মাটিচাপা পড়ে নিহত হন।






