দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার বেলা দুইটায় পরিবহন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাশাপাশি বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা দুইটায় প্রভাষক (অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল) পদের লিখিত পরীক্ষা নির্ধারিত ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উভয় পদের পরীক্ষাই স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য নিয়মিত ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।






