বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকল্প মেয়াদে (দুই বছর) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে দুটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষ ও দায়িত্বশীল প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

.

১. বইমেলা ইউনিট ইনচার্জ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: বই ক্রয়-বিক্রয় ও লজিস্টিক ব্যবস্থাপনার কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
সাকল্যে বেতন: ২৮,০০০ টাকা।
২. সংগঠক
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।
অভিজ্ঞতা: সাংগঠনিক কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
সাকল্যে বেতন: ২৪,০০০ টাকা।

.সোনারগাঁও হোটেলে নিয়োগ, অভিজ্ঞতার সঙ্গে যে যে যোগ্যতায় আবেদন.

দায়িত্বসমূহ
বই সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, লজিস্টিক সামগ্রী সংগ্রহ এবং হিসাব সংরক্ষণ করতে হবে। বইমেলার পরিকল্পনা, প্রচার-প্রচারণা, মেলা পরিচালনা ও বিক্রয় ব্যবস্থাপনা দেখতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন এবং কর্মী ও স্বেচ্ছাসেবকদের সাংগঠনিক কাজ পরিচালনা করতে হবে।

.সিনিয়র অফিসার নিয়োগে ২,১১৪ আবেদনে ত্রুটি, প্রার্থীদের করণীয়.

বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের নির্ধারিত ছক ডাউনলোড করতে হবে। ছকটি পূরণ করে প্রার্থীকে নিজস্ব ই-মেইল থেকে [email protected] ঠিকানায় পাঠাতে হবে।

–অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল করা যেতে পারে।
–একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষার দিন সিভির প্রিন্ট কপি, সব সনদের ফটোকপি ও এক কপি ছবি সঙ্গে আনতে হবে। –পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

.একাদশে ভর্তিতে নীতিমালা: ২ সেপ্টেম্বর আবেদন, কোটা ৭%, জিপিএ সমান হলে যেভাবে মেধাক্রম.

৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।