বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে পরাজিত হওয়ার পর রেফারিং এবং ভিএআরের (VAR) সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে মিসর। ম্যাচের দুটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এই দল।
মিসরের কোচ হোসাম হাসানের দাবি, ম্যাচের ৬২ মিনিটে মোস্তফা জিকো একটি গোল করেছিলেন, যা অন্যায্যভাবে বাতিল করা হয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হওয়া সত্ত্বেও রেফারি তা আমলে নেননি বলে মনে করেন তিনি। কোচ হোসাম হাসান অভিযোগ করে বলেন, "হয়তো আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই মিসরের সঙ্গে এ অন্যায় করা হয়েছে"।
রেফারিংয়ের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফরোয়ার্ড জিকোও। তিনি রেফারিকে ‘জালিম’ আখ্যা দিয়েছেন।






