দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে পরাজিত করে এই সাফল্য অর্জন করেছে তারা।
এই শতাব্দীতে ফুটবল বিশ্বকাপের নিয়মিত প্রতিযোগী সুইজারল্যান্ড। ২০০৬ সাল থেকে প্রতিটি আসরেই তাদের উপস্থিতি ছিল, তবে প্রতিবারই প্রথম অথবা দ্বিতীয় রাউন্ডে তাদের যাত্রা শেষ হয়ে যেত। অবশেষে সেই দীর্ঘদিনের বাধা কাটিয়ে শেষ আটে জায়গা করে নিল ইউরোপের এই দেশটি। ১৯৫৪ সালের পর এই প্রথম তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেল।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী রোববার আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।