আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচন শেষ হবে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান এই তথ্য প্রদান করেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিবরণ দিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।