চলতি ফুটবল বিশ্বকাপে স্প্যানিশ বিস্ময়-বালক লামিনে ইয়ামাল এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার তাঁর ফ্যাশন সেন্স ভক্তদের নজর কেড়েছে। বিশেষ করে ইয়ামালের গলায় ঝোলানো একটি ব্যতিক্রমী চেইন এখন ফুটবলপ্রেমী ও ফ্যাশন সচেতনদের মাঝে ব্যাপক চর্চিত। ব্যাটম্যান মোটিফের হীরাখচিত এই চেইনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

খেলার মাঠেও ইয়ামাল গড়েছেন অনন্য ইতিহাস। বিশ্বকাপের ইতিহাসে ম্যাচের প্রথম গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় গোল করে এই কীর্তি গড়েন ইয়ামাল। এই বিশেষ রেকর্ডের তালিকায় তাঁর ওপরে অবস্থান করছেন কেবল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।