তোমার ঘ্রাণে একটা শহর ব্যস্ত হয়ে উঠতে পারেযেমন ছিল একেকটা দিন হয়তো হবে বছর চারেককেমন ছিল? ভোরের বকুল শিউলি কিংবা কাঠগোলাপেতোমার ঘ্রাণে বায়না ছিল যেমন থাকে সব আলাপে।ছাতার শহর, রাতের প্রহর, তোমার কেনা মিথ্যে শোকেঘ্রাণ মিশে যায় গায়ে গায়ে যেমন চেনা অন্য লোকেরমিলিয়ে গেছে, যায়নি পাওয়া তোমার গায়ের সমস্ত ঘ্রাণএকটা শহর ব্যস্ত তখন হারিয়ে যাওয়ার খুব অভিমান।