সময়টা খুব দুর্বিষহ, না?লোভের আগুন জ্বলছে চতুর্দিকেসেই আগুনে পুড়ছে যারা, সেইমাংস রেঁধে খাচ্ছে কিছু লোকে।কিছু লোকই বেশি লোকের প্রভুআইন লেখে গণরক্ত দিয়েবিদ্যালয়ে শেখায় সমাজপাঠহাঁটতে হবে তাদের পথে গিয়ে।জীবন চলে অনিচ্ছাতে খুববয়েস বাড়ে বয়েস বাড়ার আগেদিন গড়িয়ে ওঠে রাতের পিঠেরাতের নিচে ঘুম যে কেন জাগে!বোধের ভাষা বর্ণমালাহীনবর্ণ পেলেই হবে অপহৃতসময়টা কী দুর্বিষহ, আহ্!তিন বছরের শিশুও ধর্ষিত।বেঁচে থাকার আতঙ্কে দিন কাটেবেঁচেই কেন থাকতে হবে ভাই?সমাজ এবং রাষ্ট্র ছেড়ে আমিআমার শিশুর সঙ্গে বাঁচতে চাই।
আলাপচারিতায় স্থপতি মাজহারুল ইসলাম
২১ আগস্ট, ২০২৬ এ ২:৪৫ অপরাহ্ণ