আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই কমেছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল নিম্নমুখী।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৫ কোটি ৬০ লাখ টাকার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ৮৫ লাখ টাকার। গত সোমবার লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৪০ লাখ টাকার।

আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৫ হাজার ১০৫ দশমিক ৮৪ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি কমেছে ৩ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ২৭ দশমিক ৬৭ পয়েন্ট। আজ এই সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ১ হাজার ৯৬৪ দশমিক ৩১ পয়েন্ট। সূচকটি কমেছে ৬ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ১৩৬টি কোম্পানির শেয়ারের। পাশাপাশি দাম কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত আছে ৬১টি কোম্পানির শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজও মূল্যবৃদ্ধির শীর্ষে আছে ড্যাফোডিল কম্পিউটার্স।

মূল্যবৃদ্ধির দিক থেকে গতকালের মতো আজও প্রথম স্থানে আছে ড্যাফোডিল কম্পিউটার্স। গতকাল এই শেয়ারের দাম ছিল ৪১ টাকা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ৪৫ টাকা ১০ পয়সা। আজ দাম বেড়েছে ১০ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স। গতকাল এই শেয়ারের দাম ছিল ১৩৬ টাকা ২০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ১৭৯ টাকা ৫০ পয়সা; দাম বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ২১ শতাংশ। গতকাল দাম ছিল ৫৬ টাকা ৮০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৬০ টাকা ৯০ পয়সা।

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে রূপালি লাইফ। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৫ দশমিক ৯৮ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ৮৩ টাকা ৫০ পয়সা, আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৮৮ টাকা ৫০ পয়সা।

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে রহিমা ফুড। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ১৩৬ টাকা ৪০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ১৪৪ টাকা ৪০ পয়সা।