বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ জুলাই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৭ জুলাই সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

.স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ৪৪, বয়স ৩৫ হলেও আবেদন.

আবেদনকারী প্রার্থীরা আগামী ৪ জুলাই থেকে ১৭ জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, আসনবিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

.যে পাঁচ ক্ষেত্রকে কেন্দ্র করে শিক্ষা সংস্কার হবে, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ