এআই এখন আমাদের কাজের একটা বড় অংশ নিজেই করে দিচ্ছে—ডেটা সাজানো, খসড়া লেখা, কোড করা, ডিজাইন বানানো। যে কাজে আগে ঘণ্টার পর ঘণ্টা যেত, তা এখন মিনিটেই শেষ।

ফলে অফিসে সব সময় ‘ব্যস্ত’ দেখানোর যে সংস্কৃতি, তা হঠাৎ অর্থহীন হয়ে পড়েছে। প্রশ্নটা তাই এআই ব্যবহার করব কি না, তা নিয়ে নয়—প্রশ্নটা হলো, এই বেঁচে যাওয়া সময় আমরা কোথায় দিচ্ছি।

.

ইসলামি ঐতিহ্যে কাজের দুটো দিক আছে। একটা হলো ‘আমল’— হাতে-কলমে কাজটা করে ফেলা। আরেকটা ‘তাদাব্বুর’—কাজের পেছনের চিন্তা, পরিকল্পনা আর দূরদর্শিতা।

এআই আমলের গতি অনেক বাড়িয়ে দিয়েছে, এটা সত্যি। কিন্তু তাদাব্বুর—গভীর ভাবনা, সঠিক নিয়ত, বিচক্ষণতা—এটা এখনো সম্পূর্ণ আমাদেরই কাজ। আর এআইয়ের যুগে এটার গুরুত্ব আগের চেয়ে বরং বেড়ে গেছে।

কারণ, এআই একটা গুণক। আপনার নিয়ত ভালো হোক বা মন্দ, এআই তাকেই বহুগুণ বাড়িয়ে দেবে। তাই কাজের গতি যত বাড়বে, নিয়ত স্পষ্ট রাখার দরকারও তত বাড়বে।

এই তাদাব্বুরকে শক্তিশালী করার জন্য ইসলামি ঐতিহ্যে কিছু সহজ অভ্যাস আছে।

.
সিদ্ধান্ত যখন চূড়ান্ত, তখন নামাজে তা আল্লাহর ওপর সোপর্দ করা—এই স্বীকৃতি দিয়ে যে যত প্রযুক্তিই হাতে থাকুক, আমাদের জ্ঞান সীমিত।
.এআই কি কোরআনের সঠিক অনুবাদ করতে পারে.

১. নিয়ত ঠিক রাখা: কাজ শুরুর আগে নিজেকে প্রশ্ন করা—এটা কেন করছি? নবীজি (সা.) বলেছেন, কাজের ফল নির্ভর করে নিয়তের ওপর। (সহিহ বুখারি, হাদিস ১)

২. একা বসে ভাবা: ইসলামে একে বলে ‘তাফাক্কুর’। কঠিন কোনো প্রশ্ন এলেই আমরা এখন প্রযুক্তির হাতে ছেড়ে দিতে চাই। কিন্তু কোরআন আমাদের শেখায় সৃষ্টির গভীরে গিয়ে ভাবতে১ (সুরা আলে ইমরান, আয়াত ১৯০-১৯১)

আমাদের সবচেয়ে ভালো চিন্তাগুলো আসে স্ক্রিনের বাইরে, একা থাকার মুহূর্তে।

৩. মানুষের পরামর্শ নেওয়া: এর নাম ‘মশওয়ারা’। নবীজি (সা.) যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সাহাবিদের সঙ্গে পরামর্শ করতেন (সুরা আশ-শুরা, আয়াত ৩৮)। এআই আপনাকে পরিসংখ্যান দিতে পারে, কিন্তু একজন প্রাজ্ঞ মানুষ তাকাবেন আপনার পরিস্থিতির গভীরে।

৪. আল্লাহর ওপর ভরসা: এই আমলটিই হলো ‘ইস্তিখারা’। কাজের সিদ্ধান্তের পর তাতে কল্যাণ প্রার্থনা করাই হলো ইস্তিখারা।

সিদ্ধান্ত যখন চূড়ান্ত, তখন নামাজে তা আল্লাহর ওপর সোপর্দ করা—এই স্বীকৃতি দিয়ে যে যত প্রযুক্তিই হাতে থাকুক, আমাদের জ্ঞান সীমিত। (সহিহ বুখারি, হাদিস ১১৬২)

৫. তাড়াহুড়া না করা: হাদিসে একে বলা হয়েছ ‘আনাত’। ধীরস্থিরতাকে আল্লাহর প্রিয় গুণ বলা হয়েছে হাদিসে। (সহিহ মুসলিম, কিতাবুল বির্‌র)

গুরুত্বপূর্ণ ই–মেইল লিখে এক রাত রেখে পরদিন নতুন চোখে দেখাটাও এই অভ্যাসেরই একটা ছোট রূপ।

.যে সতর্কতা কবরের আজাব থেকে বাঁচায়.
ইতিহাস বলে, মানুষ যখনই কোনো প্রযুক্তির মাধ্যমে সময় বাঁচিয়েছে, সে সেই সময়েই আরও বেশি কাজ চাপিয়েছে নিজের ওপর। একজন মুসলিমের জন্য এই বেঁচে যাওয়া সময়টা গনিমত।
.

বেঁচে যাওয়া সময়টা কার

ইতিহাস বলে, মানুষ যখনই কোনো প্রযুক্তির মাধ্যমে সময় বাঁচিয়েছে, সে সেই সময়েই আরও বেশি কাজ চাপিয়েছে নিজের ওপর। কিন্তু একজন মুসলিমের জন্য এই বেঁচে যাওয়া সময়টা আসলে একটা অপ্রত্যাশিত লাভ বা গনিমত—যা যুদ্ধলব্ধ সম্পদের মতোই ভাগ করে নেওয়ার কথা। (সুরা আনফাল, আয়াত ৪১)

এই সময়ের কিছুটা যদি মানুষের সেবায়, পরিবারে বা সমাজকল্যাণে দিই, তাহলে তা জীবনে বরকত বাড়ায়।

এর মানে এই নয় যে এই সময় দিয়ে সব সময় গম্ভীর কিছু করতে হবে। সন্তানদের সঙ্গে সময় কাটানো, পরিবারের সঙ্গে হাঁটা, বা তাড়াহুড়া না করে মসজিদে গিয়ে স্থিরভাবে নামাজ পড়া—এটাও এই সময়ের একটা সুন্দর ব্যবহার।

কোরআনে সময়কে মুদ্রার মতো বলা হয়নি, যা শুধু বাড়াতে হবে; বরং বলা হয়েছে এমন কিছু, যা কেয়ামতের দিন আমলনামার পাল্লা ভারী করবে। (সুরা কারিয়াহ, আয়াত ৬-৯)

এআই আমাদের কাজের গতি বদলে দিয়েছে, এটা সত্যি। কিন্তু আসল প্রশ্নটা থেকে যায় আমাদের হাতেই—এই বেঁচে যাওয়া সময়টাও একটা আমানত, আর এই আমানতের সঙ্গে আমরা কী করব, তার হিসাব একদিন দিতে হবে।

.ইসলাম ও প্রযুক্তির ভারসাম্য