যুব উন্নয়ন অধিদপ্তরের ১৪৩টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য—
পরীক্ষার তারিখ: ২৭ জুন ২০২৬, শনিবার
পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
পরীক্ষার স্থান: ঢাকা শহরের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, পরীক্ষাকেন্দ্রের নাম, তারিখ ও সময়-সংক্রান্ত যাবতীয় তথ্য টেলিটকের মাধ্যমে এসএমএসযোগে প্রার্থীদের মুঠোফোন নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

.রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৪ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ৫৭.ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি