আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১২ জুলাই ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ/এমকম ডিগ্রি থাকতে হবে। এসিএ (ACA) বা এসিএমএ (ACMA) পেশাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
সরকারি খাত/রাষ্ট্রায়ত্ত কোম্পানি/বেসরকারি খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা
.রেশম উন্নয়ন বোর্ডে বিভিন্ন গ্রেডে নিয়োগ, ১৬৭ পদে চাকরির বিস্তারিত তথ্য জেনে নিন.বয়সসীমা
২০ জুন ২০২৬ তারিখে বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের মেয়াদ
৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে আরও দুই দফা (প্রতিবার ৩ বছর) মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।
বেতন–ভাতা
১,৪৯,০০০ টাকা।
.প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, পদ ১১১.আবেদনের নিয়ম
নির্ধারিত আবেদনপত্র এপিএসসিএলের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আর্ডেন্ট (লেভেল-১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ
১২ জুলাই ২০২৬






