রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে আবেদনের সময় ২৫ জুন ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন ফি ২৮ জুন রাত ১২টা পর্যন্ত অনলাইনে জমা দিতে পারবেন। ভর্তি নির্দেশিকায় বর্ণিত অন্য শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

আগামী ১১ জুলাই বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর প্রয়োজন। তবে কাঙ্ক্ষিত বিষয় পেতে হলে নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

.অস্ট্রেলিয়ার ভিসাতে পরিবর্তন আসছে, শিক্ষার্থী-ট্রেনিং-রিজিওনাল ভিসা স্পনসরশিপে যে যে বদল .

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছরমেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি–ইচ্ছুকেরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে (www.dcu.ac.bd) আবেদন করতে পারবেন।

আবেদন ফি বাবদ ৮০০ টাকা জমা দিতে হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

সরকারি সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

.জার্মানিতে শিক্ষার্থী ভিসা আবেদনের খুঁটিনাটি জেনে নিন.

কলা ও সমাজবিজ্ঞান ইউনিট: কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের মাধ্যমে মানবিক শাখার শিক্ষার্থীরা নিম্নবর্ণিত বিভাগগুলোয় ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং যোগ্যতা থাকা বা শর্ত পূরণ সাপেক্ষে নির্দিষ্টসংখ্যক আসনে ভর্তি হতে পারবেন।

.

ক-গুচ্ছ: কলা ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলো

বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ

খ-গুচ্ছ: সমাজবিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলো

অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম

গ-গুচ্ছ: বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলো

ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, গার্হস্থ্য অর্থনীতি

ঘ-গুচ্ছ: বিজনেস স্টাডিজ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলো

ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং

.ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স, আবেদন শেষ ৩০ জুন