পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনতে (পপি) জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ১০ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন–ভাতা

শিক্ষানবিশকালে ৪৩,৭২৮ টাকা এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স

সর্বোচ্চ ৪৩ বছর।

.

২. পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞানে স্নাতক/ স্নাতকোত্তর। সংশ্লিষ্ট পদে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা। এমএস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপ করায় অভিজ্ঞ।

বেতন–ভাতা

শিক্ষানবিশকালে ৩৩,১২০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৯,১৩০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স

সর্বোচ্চ ৩৫ বছর।

৩. পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন–ভাতা

শিক্ষানবিশকালে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ৩০,৭৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স

২২–৩৫ বছর।

.

৪. পদের নাম: মাঠ সহকারী (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান।। অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন–ভাতা

শিক্ষানবিশকালে ২০,৮৮০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৫,৫৭০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স

২১–৩৫ বছর।

৪. পদের নাম: জুনিয়র ড্রাইভার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ড্রাইভার হিসেবে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সব ধরনের গাড়ি চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন–ভাতা

শিক্ষানবিশকালে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ২৮,১৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স

সর্বোচ্চ ৩৫ বছর।

.মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে বড় নিয়োগ, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও.

ডাকযোগে/কুরিয়ারে প্রেরণ করতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরিও আবেদনপত্র গ্রহণ করা হয়। খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীরা খামের ওপরে পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, তা অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা: মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

.১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সংশোধিত নিয়োগে আবেদন এসএসসি–স্নাতক পাসে.

২০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

১০ জুলাই ২০২৬

নির্দেশনা ও শর্তগুলো

১. সব পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস।

২. নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কর্মএলাকায় নিয়োগ দেওয়া হবে। তা ছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে।

৩. শুধু মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইটে

.প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, পদ ১১১